বৃহস্পতিবার, এপ্রিল ২৩

Blog

পানছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। স্কুল ও কমিউনিটি পর্যায়ে অনলাইন রেজিস্ট্রেশনকৃত মোট ১৬,৩৩৭ জনকে এই টিকা প্রদান করা হবে। এছাড়াও যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি, তাদেরকেও ধীরে ধীরে টিকার আওতায় আনা হবে। সভায় অংশগ্রহণকারীরা টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সফল টিকাদান কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।অন্যান্যদের মধ্যে, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ জসিমউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমি...
খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এক নারী গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এক নারী গ্রেফতার

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরের খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকায় প্রকাশ্যে মো. সবুজ খান (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নুরানি স্কুলের সামনে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সবুজ খান। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ১০–১২ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা সবুজ খানের দুই হাত, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত...
তজুমদ্দিনে রাতে গোডাউন থেকে চাল সরানোর সময় জনতার হাতে ধরা শ্রমিক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তজুমদ্দিনে রাতে গোডাউন থেকে চাল সরানোর সময় জনতার হাতে ধরা শ্রমিক

|| তজুমদ্দিন প্রতিনিধি ||ভোলার তজুমদ্দিনে খাদ্য গুদাম থেকে রাতের আঁধারে চাল সরানোর সময় জনতার হাতে ধরা পড়েছে কালাচান নামে এক শ্রমিক।প্রত্যক্ষদর্শী মোঃ রুবেল ফকির জানান, বুধবার রাত ৮ টার দিকে ২ নং গোডাউন এর তালা খুলে শ্রমিক কালাচান চালের বস্তা বের করেন। এসময় আমরা তাকে হাতেনাতে ধরি। পরে লোকজন এসে জড়ো হন। এঘটনা শুনে ওসিএলএসডি সরে যান।প্রত্যক্ষদর্শীরা আরো জানান, প্রায় সময়ই গোডাউন কর্তৃপক্ষ সুযোগ মতো চাল সরিয়ে পেলে।শ্রমিক কালাচান বলেন, স্যারের কাছ থেকে চাবি নিয়ে খাবার জন্য ১ বস্তা চাল বের করার সময় তারা এসে বাঁধা দিলে লোকজন জড়ো হয়। পরে চাল গোডাউনে ডুকিয়ে রাখি।খাদ্য গুদামের সহকারী মোঃ সোহেলের কাছে চাল বের করার বিষয়ে জানতে চাইলে বলেন, তখন আমি অফিসে ছিলাম না।এ বিষয়ে জানতে ওসিএলএসডি মোঃ লিয়াকত হোসেন এর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইলে ফোন দিলে পরে কথা বলবেন বলে ফোন কেট...
দুর্যোগ ঝুঁকি হ্রাসে বেলকুচি সদর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

দুর্যোগ ঝুঁকি হ্রাসে বেলকুচি সদর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচি সদর ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বেলকুচি ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA) এর অর্থায়নে এবং অক্সফাম-এর সহযোগিতায়, মানব মুক্তি সংস্থা (MMS) কর্তৃক বাস্তবায়নাধীন “Enhancing Disaster Resilience Capacity of the Monsoon Flood Affected Population of Sirajganj District in Bangladesh” প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।যমুনা নদী বেষ্টিত হওয়ায় সিরাজগঞ্জ জেলা প্রায়ই বন্যা ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। বন্যাপ্রবণ এলাকায় মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার ও ইউনিয়ন পর্যায়ের কমিটিকে অধিকতর সক্রিয় করার লক্...
নাগেশ্বরীতে ১৮ বছর পার করা কিশোরীদের ব্র্যাকের সম্মাননা
সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ১৮ বছর পার করা কিশোরীদের ব্র্যাকের সম্মাননা

|| মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বপ্নসারথি দলের ১৮ বছর পার করা কিশোরদের সম্মাননা দেওয়া হয়েছে।‎পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও—এই শ্লোগানকে ধারণ করে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় নাগেশ্বরী ব্র্যাক এলাকা অফিসে ১৮ বছর পার করা ১৪ জন কিশোরকে নিয়ে এক গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।‎ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায় ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মজ...
মানিকগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজির অভিযোগ শহিদুল বিরুদ্ধে
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজির অভিযোগ শহিদুল বিরুদ্ধে

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে বিএনপির নাম ব্যবহার করে দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে শহিদুল নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।অভিযোগ অনুযায়ী, শহিদুলের সহযোগী লাল চাঁন, বুদ্দু, সাইদুর, জুয়েল, শরীফ ও সুজনসহ একদল সন্ত্রাসী দীর্ঘদিন ধরে হরগজ এলাকায় চাঁদাবাজি, জমি ও দোকান দখল, মাদক ব্যবসা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।সম্প্রতি চাঁদা না দেওয়ায় শহিদুল প্রকাশ্যে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশে বাজারে হাতুড়ি হাতে খুঁজেছেন- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে।গত মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীরা সাংবাদিকদের সামনে বিস্...
বন্যার পানি নেমে গেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসের চিহ্ন
আবহাওয়া ও পরিবেশ, কৃষি, সর্বশেষ, সারাদেশ

বন্যার পানি নেমে গেছে, কিন্তু রেখে গেছে ধ্বংসের চিহ্ন

কৃষকের স্বপ্ন ভেসে গেছে কুড়িগ্রামের দুধকুমার–ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে|| কুড়িগ্রাম প্রতিনিধি ||উত্তরাঞ্চলের সীমান্ত জেলা কুড়িগ্রামের মানুষের জীবন যেন প্রতিবছরই বন্যার সঙ্গে যুদ্ধের আরেক নাম। এবছরও ব্যতিক্রম নয়। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া টানা অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে জেলার ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র তীরবর্তী এলাকা — বিশেষ করে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ব্যাপকভাবে প্লাবিত হয়।এখন বন্যার পানি ধীরে ধীরে নেমে গেলেও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃত ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। হাজার হাজার একর আমন ধানের ক্ষেত পানির নিচে থেকে নষ্ট হয়ে গেছে। কোথাও গাছ মরে গেছে, কোথাও ধান গাছের গোড়া পচে গেছে। কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ—সারা বছরের পরিশ্রম যেন মুহূর্তেই ভেসে গেলো স্রোতের জলে।নাগেশ্বরীর রায়গঞ্জ, বামনডাঙ্গা, বেরুবাড়ি কালীগঞ্জ, নুনিখাওয়...
বিয়ের প্রলোভনে সংসার ভাঙিয়ে বিএনপি নেতা আজম আলীর প্রতারণা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বিয়ের প্রলোভনে সংসার ভাঙিয়ে বিএনপি নেতা আজম আলীর প্রতারণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে তুমুল আলোচনায় উত্তাপ ছড়াচ্ছে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দুই জনপ্রতিনিধির প্রেমের সম্পর্ক। ইউনিয়ন পরিষদের দুই সদস্য—চৈতী আক্তার ও বিএনপি নেতা আজম আলীর ঘনিষ্ঠ সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে আদালতে। বিয়ের আশ্বাসে স্বামীকে ডিভোর্স দেওয়ার পর প্রতারণা ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন নারী সদস্য চৈতী আক্তার।বিয়ের আশ্বাসে ডিভোর্সনবগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) চৈতী আক্তার সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিএনপি নেতা মো. আজম আলীর বিরুদ্ধে। আদালত অভিযোগের তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।চৈতী আক্তার জানান, তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী প্রবাসে কর্মরত। অপরদিকে অভিযুক্ত বিএনপি ন...
ইউআইইউতে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার ও এআই-ভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

ইউআইইউতে স্তন ক্যান্সার বিষয়ক সেমিনার ও এআই-ভিত্তিক হেলথকেয়ার প্ল্যাটফর্ম উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে “ফরম আওয়্যার টু এমপাওয়ার” শীর্ষক একটি সেমিনার এবং ইউআইইউ পরিবারের জন্য এআই-ভিত্তিক প্রিভেন্টিভ ও প্রাইমারি হেলথকেয়ার প্ল্যাটফর্ম “সুস্বাস্থ্য” -এর উদ্বোধন অনুষ্ঠান আজ ০৮ অক্টোবর ২০২৫ (বুধবার) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল ও ওয়েলফেয়ার হোমের পরিচালক এবং অনকোলজি ক্লাবের সভাপতি সিনিয়র ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা: এম এ হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা: আলী নাফিসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী প্রফেসর ড. মুস্তাক ইবনে আইয়ুব। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউর সিনিয়র মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করে...
বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত জাতীয় কন্যা শিশু দিবস
সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত জাতীয় কন্যা শিশু দিবস

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিবেদক (সিরাজগঞ্জ) ||জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।এ বছরের প্রতিপাদ্য ছিল — “আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুসাব্বির হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাব-ইন্সপেক্টর সবুজ কুমার দে, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।কর্মসূচির শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্র...