বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||সিরাজগঞ্জের বেলকুচিতে আত্মসমর্পণকারী চরমপন্থীদের পুনর্বাসন ও পুনর্গঠনের লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মাদ নজরুল ইসলাম।মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে গ্রাম উন্নয়ন সংস্থা (জিইউএস) বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিসি মুহাম্মাদ নজরুল ইসলাম আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে ৪৮টি গরু ও বিভিন্ন অবকাঠামো হস্তান্তর করেন।প্রকল্পের আওতায় আত্মসমর্পণকারীদের টেকসই পুনর্বাসনের লক্ষ্যে জমিসহ ক্যাটেল সেড, ভার্মি কম্পোস্ট সেড, হারভেস্টার মেশিন সেড, ডেইরি কেয়ার সেড এবং অফিস সেড নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তাদের হাতে ৪৮টি গরু বিতরণ করা হয়।জানা যায়, ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে গ্রাম ...










