শুক্রবার, মার্চ ২০

Blog

ঝড়ো বাতাসে ফেরি চলাচল বন্ধ, ঘাটে আটকা হাজারো যাত্রী
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ, সারাদেশ

ঝড়ো বাতাসে ফেরি চলাচল বন্ধ, ঘাটে আটকা হাজারো যাত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঝড়ো বাতাসের কারণে দেশের গুরুত্বপূর্ণ আরিচা–কাজিরহাট ও পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে ঈদে ঘরে ফেরা হাজারো যাত্রী ঘাটে এসে আটকা পড়েছেন এবং চরম ভোগান্তিতে পড়েছেন।বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ সময় মাঝ নদীতে যাত্রীবাহী দুটি ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ও খানজাহান আলী নিরাপত্তার স্বার্থে নোঙর করে রাখা হয়েছে।এছাড়া পাটুরিয়া ঘাটে ৬টি ফেরি— শাহ পরান, শাহ মখদুম, এনায়েতপুরী, ক্যামেলিয়া, বনলতা ও মতিউর রহমান এবং দৌলতদিয়া ঘাটে ৭টি ফেরি— ভাষা শহীদ বরকত, ঢাকা, গোলাম মাওলা, কুমিল্লা, বাইগার, কেরামত আলী ও হাসনাহেনা পন্টুনে বেঁধে রাখা হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ...
নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ইফতার মহফিল অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ

নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে ইফতার মহফিল অনুষ্ঠিত

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (১৮ মার্চ) নাগেশ্বরী মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মহফিল, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেহরক্ষি নাগেশ্বরী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক সেনা সদস্য নুর ইসলামকে সংর্বধনা প্রদান করা হয়।পৌর বিএনপির আহ্বায়ক আবুল কাশেম সরকার এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,জেলা বিএনপি অন্যতম নেতা সাংবাদিক রুবেল হোসেন, আজিজুল হক।নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি'র আহবায়ক ও সদস্য সচিবগণ।ইফতার মহফিলে উপজ...
নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু
সর্বশেষ, সারাদেশ

নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার দিনব্যাপী নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন। এ সময় কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বাজার ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজারদর, বর্জ্য অপসারণ, ড্রেনেজ ব্যবস্থা এবং বাজারে স্বাস্থ্যকর পরিবেশ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হচ্ছে। পর্যায়ক্রমে নগরীর সব বাজার পরিদর্শন করে সেগুলোকে আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন, বাজারগুলোকে সুন্দর ও কার্যকর করতে বিক্রেতা ও ক্রেতাদের চাহিদা বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।কেসিসি প্রশাসক সকাল থেকে পর্যায়ক্রমে নগরীর শ...
বদলগাছীতে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছী উপজেলায় অবৈধভাবে পুকুর খননের খবর সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের ৬৭ নম্বর বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবৈধভাবে পুকুর খনন করে বিভিন্ন ইটভাটায় মাটি বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে যান চারজন সাংবাদিক। তারা তথ্য সংগ্রহকালে স্থানীয় একদল কিশোর গ্যাং সদস্য তাদের কাজে বাধা দেয়।এ সময় কিশোর গ্যাংয়ের অন্যতম সদস্য আকাশ হোসেন (২৩), পিতা রশিদুল ইসলামসহ অজ্ঞাত আরও ৩-৪ জন সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা সাংবাদিকদের প্রাণনাশের হুমকিও প্রদান করে।দৈনিক জনতার খবর...
মশা নিয়ন্ত্রণে রাজশাহীতে ফগার স্প্রে কার্যক্রম শুরু, ১৫ দিনের বিশেষ অভিযান উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মশা নিয়ন্ত্রণে রাজশাহীতে ফগার স্প্রে কার্যক্রম শুরু, ১৫ দিনের বিশেষ অভিযান উদ্বোধন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||রাজশাহী মহানগরীতে মশার উপদ্রব কমাতে সমন্বিত উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে ১৫ দিনব্যাপী একটি বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে বারোটার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকার নর্দমায় ফগার মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর প্রতিটি ওয়ার্ডকে ধাপে ধাপে এই কার্যক্রমের আওতায় আনা হবে। প্রতিদিন ৫টি করে ওয়ার্ডে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হবে এবং সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়ে একবেলায় মোট ১০টি ওয়ার্ডে (দুই পর্যায়ে) ফগিং কার্যক্রম সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো মহানগরীকে এই বিশেষ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্র...
দেড় শতাধিক পরিবার পেল প্রিয় সলঙ্গার গল্প’র ঈদের বাজার
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

দেড় শতাধিক পরিবার পেল প্রিয় সলঙ্গার গল্প’র ঈদের বাজার

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছিন্নমুল, অসহায়, হতদরিদ্রদের মাঝে হাসি ফুটাতে ঈদ সামগ্রী বিতরণ করলেন মানবিক সংগঠন "প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপ। আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার হল রুমে দেড় শতাধীক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।রোজাদার নারী-পুরুষদের হাতে হাতে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) তুলে দেন সংগঠনের সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, পোলার চাউল, চিনি, দুধ, লাচ্ছা, আলু, পেয়াজ, লবণ, তেল, ডাল, সাবান ইত্যাদি।স্বাগত বক্তব্য রাখেন, গ্রুপটির চীফ এডমিন শাহ আলম মাস্টার। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সলঙ্গার অসহায়, দরিদ্র, দিনমজুরদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে "প্রিয় সলঙ্গার গল্প" ফেসবুক গ্রুপ। সলঙ্গা এলাকার অসহায়, গরিব-দু:খীদের কল্যাণে কাজ করতে চায় তারা। গ্রুপটি ছিন্নমুল, অভাবী মান...
ছেলে হারিয়ে অসহায় বৃদ্ধা, পাশে পুত্রবধূ—শেষমেশ সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন
সর্বশেষ, সারাদেশ

ছেলে হারিয়ে অসহায় বৃদ্ধা, পাশে পুত্রবধূ—শেষমেশ সহায়তায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন

|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের নওদা বশ গ্রামে শয্যাশায়ী এক অসহায় বৃদ্ধা ও তার পুত্রবধূর মানবিক জীবনসংগ্রাম নাড়িয়ে দিয়েছে স্থানীয়দের। প্রায় ২০ বছর ধরে বিছানায় পড়ে আছেন সুফিয়া বেওয়া। সাত বছর আগে একমাত্র ছেলের মৃত্যুতে তার জীবনে নেমে আসে চরম দুঃসহ বাস্তবতা।বর্তমানে ছেলের স্ত্রী রাবেয়া বেওয়াই তার একমাত্র অবলম্বন। নিজের সীমাহীন কষ্ট উপেক্ষা করে শাশুড়িকে আগলে রেখেই দিন কাটাচ্ছেন তিনি। অন্যের বাড়িতে কাজ করে যা আয় হয়, তা দিয়েই কোনো রকমে চলে তাদের সংসার। দুই-তিন শতাংশ জমির উপর জরাজীর্ণ একটি ঘরে বসবাস তাদের। অনেক সময় খাবার জোটাতেই হিমশিম খেতে হয়, চিকিৎসা তো দূরের কথা।শুধু তাই নয়, দীর্ঘদিন শয্যাশায়ী থাকার কারণে সুফিয়া বেওয়ার চলাফেরা সম্পূর্ণ বন্ধ। তাকে কোথাও নেওয়া বা রোদ-বাতাসে বসানোর কোনো উপায় নেই। এ অবস্থায় একটি হুইলচেয়ারের জন্য আক...
মানিকগঞ্জে দরিদ্রদের মাঝে জামায়াতের চাল ডাল তেল সেমাই চিনি বিতরণ
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে দরিদ্রদের মাঝে জামায়াতের চাল ডাল তেল সেমাই চিনি বিতরণ

|| সেলিম মোল্লা |নিজস্ব প্রতিনিধি ( মানিকগঞ্জ )বাংলাদেশ জামায়াতে ইসলামী, মানিকগঞ্জ সদর থানার পুটাইল ইউনিয়নের উদ্যোগে দরিদ্রদের মাঝে চাল ডাল তেল সেমাই চিনি বিতরণ করা হয়েছে।(১৭ মার্চ) বিকাল ৪ ঘটিকায় ইউনিয়নটির হতদরিদ্রদের মাঝে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন সংগঠনটির মানিকগঞ্জ সদর থানা শাখার বিপ্লবী আমির জনাব মাওলানা ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির জনাব লাভলু মিয়া, ইউনিয়ন সেক্রেটারি মোঃ রফিকুল ইসলামী, বাইতুল মাল সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, অফিস সম্পাদক মোঃ মজাহার হোসেন।ঈদ সামগ্রীতে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, চিনি ও সেমাই। এগুলো ১৩০ জন দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয়।...
মানিকগঞ্জে ৩১ হাফেজকে সংবর্ধনা দিল কাফাটিয়া সমাজ কল্যাণ পরিষদ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৩১ হাফেজকে সংবর্ধনা দিল কাফাটিয়া সমাজ কল্যাণ পরিষদ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে পবিত্র কোরআনে হিফজ সম্পন্ন করা ৩১ জন হাফেজকে সংবর্ধনা দিয়েছে কাফাটিয়া সমাজ কল্যাণ পরিষদ। এ উপলক্ষে আয়োজিত হয় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান।মঙ্গলবার (১৭ মার্চ) মানিকগঞ্জের কাফাটিয়া ঈদগাহ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান।প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন,“হাফেজরা জাতির গর্ব। কোরআনের আলোয় আলোকিত এই প্রজন্মই আগামী দিনের নৈতিক ও আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত ৩১ জন হাফেজের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ...
প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
সর্বশেষ, সারাদেশ

প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থার উদ্দেগ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।জানা যায়, প্রতি বছরের ন্যায় মঙ্গলবার, ১৭ মার্চ (২৭ রমজান) উপজেলা সদরের হাটখোলা বাজারে অবস্থিত প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা বদলগাছীর উদ্দেগ্যে ১০৫ টি হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবার মাথাপিছু ২৫০ গ্রাম করে সেমাই, চিনি ও এক প্যাকেট করে গুড়া দুধ বিতরণ করা হয়েছে।ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম (বাবু)'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন দেশ নওগাঁ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবু রায়হান লিটন, দৈনিক জয়সাগর পত্রিকার বদলগাছী সংবাদদাতা সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু।এছাড়াও উপস্থিত ছিলেন ঈদ সামগ্রী প্রাপ্ত ১০৫ জন হত দরিদ্র পরিবারের সদস্য বৃন্দ।সংস্থাটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাবু ...