বুধবার, এপ্রিল ২২

Blog

পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি
অপরাধ, আইন ও আদালত, আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে অবৈধ গোলকাঠ জব্দ করেছে ৩ বিজিবি

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর এলাকা থেকে অবৈধ গোল কাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পাঁচটায় নায়েব সুবেদার মোঃ তুষার হোসেন'র নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ২০০ ঘনফুট সেগুন, গামারি ও চাপালিশ কাঠ জব্দ করেন। যার বাজার মূল্য আনুমানিক ১৮০,০০০ টাকা। জব্দকৃত কাঠসমূহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, বন ও পরিবেশ রক্ষায় সীমান্ত এলাকায় বন সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।...
তজুমদ্দিনে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

তজুমদ্দিনে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

|| তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি ||শিশু, কিশোর-কিশোরী ও নারী সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় “টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় তজুমদ্দিন প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, ভোলা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ), জনাব সৈয়দ এ. মুমেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জন, ডাঃ মনিরুল ইসলাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডাঃ ডালিয়া ইয়াসমিন, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক (ভোলা) এম. মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলা জেলা তথ্য অফিসার জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী।দিনব্যাপী এ কর্মশালায় তজুমদ্দিন উপজে...
মেহেন্দীগঞ্জে তিন দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

মেহেন্দীগঞ্জে তিন দফা দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি

|| নিজস্ব প্রতিবেদক ||মেহেন্দীগঞ্জ উপজেলায় তিন দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় পাতারহাট বাজারের তেমুহনী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।‎বক্তব্য রাখেন পাতারহাট ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আব্দুশ শাকুর, সহকারী শিক্ষক (কৃষি) জনাব, মোস্তাফিজুর রহমান এবং সহকারী মৌলভী জনাব আব্দুর রহিম, মেহেন্দিগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো:সজল চৌধুরী, লস্করপুর দাখিল মাদ্রাসার সুপার জনাব আঃহক, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মোঃশফিকুল ইসলাম, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের মূল শ্লোগান ছিলো বৈষ...
রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

রাজধানীতে ইসলামী ঐক্য আন্দোলনের সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত নিয়মিত সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাদ মাগরীব সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই দারস অনুষ্ঠিত হয়। এতে দারস পেশ করেন আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহিববুল্লাহ ভূঞা।মহানগর দক্ষিণের আমীর আলহাজ্ব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দারসুল কুরআনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, দক্ষিণের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক এফএম আলী হায়দার ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলামসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ।...
স্যার সৈয়দ দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

স্যার সৈয়দ দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে ইউআইটিএস ভিসির অংশগ্রহণ

|| নিজস্ব প্রতিবেদক ||আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের ২০৮তম জন্মবার্ষিকী উদযাপন করছে আলিগড় ওল্ড বয়েজ এসোসিয়েশন অব বাংলাদেশ। গত ১৭ অক্টোবর ২০২৫ রাজধানীর গুলশান ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে “স্যার সৈয়দ দিবস ২০২৫” উদযাপন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি ভারত উপমহাদেশে স্যার সৈয়দ আহমদ খানের মুসলিম রেনেসাঁয় অবদান তুলে ধরেন। তাঁর ধারাবাহিকতায় বর্তমান সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একটি মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।সন্ধ্যার সূচনা হয় সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া-এর উষ্ণ স্বাগত বক্তব্যের মাধ্যমে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য ও গ্রামীণ ব্যাংকের ...
সরকারবিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ! রাতের আঁধারে বগুড়া থেকে তুলে নিল যৌথ বাহিনী
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সরকারবিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ! রাতের আঁধারে বগুড়া থেকে তুলে নিল যৌথ বাহিনী

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ফেসবুকে পোস্ট—আর তাতেই যেন সর্বনাশ ডেকে আনলেন বগুড়ার ‘জুলাই যোদ্ধা’ সাকিব খান। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।গ্রেফতার হওয়া সাকিব বগুড়া সদর উপজেলার নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে, এবং সেই মামলার ভিত্তিতেই সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।”সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও ‘জুলাই আন্দোলনের কর্মী’ হিসেবে পরিচিত সাকিব খান কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ...
নাগেশ্বরীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে তিন দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহন করেন।‎বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, কেদার মহিলা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, নেওয়াশী কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ, খেলারভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজাহান আলী প্রমুখ।‎এছাড়াও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপি সাবেক সাধারণ সম্...
ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

|| আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ভূরুঙ্গামারীতে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়।সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ আব্দুল মজিদ, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যক্ষ মোশারফ হোসেন এবং শিক্ষক ফেরদৌস হোসেন প্রমুখ।এসময় শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম, এনসিপির ...
খুলনায় চলছে টাইফয়েড প্রতিরোধী টিকাদান কর্মসূচি
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় চলছে টাইফয়েড প্রতিরোধী টিকাদান কর্মসূচি

৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪৩ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনায় শুরু হয়েছে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টাইফয়েড প্রতিরোধী টিকাদান কর্মসূচি। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নগরীর প্রাচীন ও ঐতিহ্যবাহী সেন্ট যোসেফস স্কুলে গিয়ে দেখা যায়, স্কুলটির কোমলমতি শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকা নিচ্ছে।কেসিসির এক স্বাস্থ্যকর্মী জানান, এই স্কুলের প্রায় ১,২০০ শিক্ষার্থীকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে আজ (মঙ্গলবার) থেকে তিন দিনব্যাপী কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হবে।তিনি আরও বলেন, “টিকা নেওয়ার পর শিশুরা যেন রৌদ্রে ঘোরাঘুরি না করে ও পর্যাপ্ত বিশ্রাম নেয়— সেটি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। জ্বর বা অন্য কোনো শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা নেই।” ...
ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন
খেলাধুলা, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব খেলার মাঠে “ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন, যে সকল শিক্ষার্থী আজকের এই টুর্নামেন্টে বিভিন্ন কলেজকে প্রতিনিধিত্ব করছে তারা একদিন ইউআইটিএসকে প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি অংশগ্রহণকারী প্রতিটি কলেজের প্রতিনিধি ও খেলোয়াড়দের স্বাগত ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।বিশ...