নরসিংদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংর্ঘষ; ৩ জন নিহত
|| সাদ্দাম উদ্দিন রাজ | নরসিংদী প্রতিনিধি ||নরসিংদী সদর উপজেলার মাধবদীতে (ঢাকা-সিলেট) মহাসড়কে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, আজিজুল ইসলামে ছেলে সিয়াম মিয়া (২২), একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং রবিউল ইসলামের ছেলে (অটোরিকশার চালক) ফাহিম মিয়া (৩০)। এরা সকলেই মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনরা জানান, রাতে অটোরিকশায় করে তারা তিনজন মাধবদী থেকে রাইনাদী নিজ এলাকায় যাচ্ছিলেন। এসময় অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় তিনজনের মধ্যে সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। বাকি দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা...










