শনিবার, মার্চ ২১

Blog

খুলনায় বিদেশি অস্ত্র ও গুলিসহ নারী আটক
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় বিদেশি অস্ত্র ও গুলিসহ নারী আটক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীর লবণচরা থানাধীন নিজ খামার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে খুলনা–সাতক্ষীরা মহাসড়কে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওই এলাকায় যৌথ টহল দিচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসে থাকা সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীর আচরণ সন্দেহজনক মনে হলে তার দেহ ও ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।পরে তাকে আটক করে লবণচরা থানা-এ নেওয়া হয়। আটক সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, সাতক...
সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে মর্যাদাপূর্ণ করতে চায় বিএনপি: সালাহউদ্দিন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে মর্যাদাপূর্ণ করতে চায় বিএনপি: সালাহউদ্দিন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জাতীয় সংসদের অতীত নেতিবাচক ধারা পরিহার করে একটি আধুনিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অতীতের সংসদীয় অপসংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলাই আমাদের লক্ষ্য। আগামী সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে এবং বলবে—এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিল।শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদকে কার্যকর ও মর্যাদাপূর্ণ করতে নতুন সংসদ সদস্যদের সংবিধান, রুলস অব প্রসিডিউর এব...
ইরানের ক্ষেপণাস্ত্র আতঙ্ক: বাঙ্কারে রাত কাটছে লাখ লাখ ইসরায়েলির
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের ক্ষেপণাস্ত্র আতঙ্ক: বাঙ্কারে রাত কাটছে লাখ লাখ ইসরায়েলির

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরান ও ইসরায়েলের মধ্যকার পাল্টাপাল্টি হামলা এক সপ্তাহ পেরিয়ে গেলেও থামার কোনো লক্ষণ নেই। বরং এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধের রূপ নিচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে দফায় দফায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের বড় শহরগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর: আল জাজিরার।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, শুক্রবার রাত থেকে এখন পর্যন্ত ইরান অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার হাত থেকে বাঁচতে তেল আবিব, জেরুজালেম এবং হাইফার মতো প্রধান শহরগুলোর লাখ লাখ বাসিন্দা মাটির নিচের বাঙ্কার, পার্কিং লট এবং পাতাল রেলস্টেশনে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অনেককেই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে এসব ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে।বিশ্লেষকদের মতে, এটি ইরানের একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক কৌশল। নির্দিষ্ট সময় পরপর ক্ষ...
প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিল ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক, সর্বশেষ

প্রতিবেশী দেশে হামলা বন্ধের ঘোষণা দিল ইরানের প্রেসিডেন্ট

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর সাময়িকভাবে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ শনিবার (৭ মার্চ, ২০২৬) এক বিবৃতিতে জানান, ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশীদের ওপর আক্রমণ স্থগিত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যদি কোনো প্রতিবেশী দেশ থেকে ইরানের ওপর সরাসরি হামলা চালানো হয়, তবেই কেবল তারা পাল্টা জবাব দেবে।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও রয়টার্সের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরান যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই এই ঘোষণাটি এল। বিশেষ করে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তেহরানের এই অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।...
ইবি শিক্ষিকা হত্যা: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি শিক্ষিকা হত্যা: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

|| মোসাদ্দেক হোসেন | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কক্ষে নৃশংসভাবে হত্যার ঘটনায় পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ভুক্ত তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (৭ মার্চ, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিস্তারিত ও প্রয়োজনীয় রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।তদন্ত কমিটিতে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।উল্লেখ্...
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিশ্ববাজারে জ্বালানি সংকটের প্রভাব ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় আগামী রবিবার থেকে সারা দেশে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘমেয়াদে দেশে যাতে তেলের কোনো সংকট তৈরি না হয়, সেই লক্ষ্যে এই আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত নির্দেশনা দ্রুতই দেশের সকল ফিলিং স্টেশনগুলোতে পাঠিয়ে দেওয়া হবে।গত শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। এর রেশ বাংলাদেশেও অনুভূত হওয়ায় গত কয়েকদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনগুলোতে গ্...
বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||পারস্পরিক শ্রদ্ধা, গভীর সহযোগিতা ও সুদৃঢ় আস্থার ভিত্তিতে বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ সবসময়ই দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং শান্তি ও সমৃদ্ধির পথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে কাজ করতে চায়।গতকাল শুক্রবার (৬ মার্চ, ২০২৬) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।পবিত্র রমজান মাসের সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ইফতার আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান এবং ঐক্যের বার্তা বহন করে। একটি সহনশীল ও শ...
মানিকগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত মানিকগঞ্জ সদর থানার দিঘী ইউনিয়নের মুলজান গ্রামে ঢাকা–আরিচা মহাসড়কের মুলজান বাসস্ট্যান্ডের প্রায় ১০০ মিটার দক্ষিণ-পশ্চিমে মহাসড়কের দক্ষিণ পাশে একটি কাঠাল গাছের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)। তারা দুজনই কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।অভিযানটির নেতৃত্ব দেন মানিকগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ...
সিয়াম মানুষকে পরিশুদ্ধ করে খাঁটি মুমিনে পরিণত করে
ধর্ম ও দর্শন, সর্বশেষ

সিয়াম মানুষকে পরিশুদ্ধ করে খাঁটি মুমিনে পরিণত করে

|| ডা. আনোয়ার সাদাত ||সিয়াম অর্থ বিরত থাকা আর রোজা অর্থ পোড়ানো, মূলত দুটি অর্থ একই লক্ষ্য ও উদ্দেশ্য। সকাল থেকে সন্ধা পর্যন্ত সকল প্রকার পানাহার ও যৌনকর্ম থেকে বিরত থাকার সাথে সাথে সকল প্রকার অন্যায় ও পাপ কর্ম, গালি গালাজ ইত্যাদি পরিহারের মাধ্যমে আগুন যেমন খাদ যুক্ত সোনাকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে, ঠিক তেমনিভাবে রোজাও মানুষকে একজন খাঁটি মুমিনে পরিণত করে। এজন্য হাদিসে রোজাকে ঢাল স্বরুপ বলা হয়েছে। ঢাল যেমন মানুষকে আত্মরক্ষা করতে সাহায্য করে তেমনি রোজাও মানুষকে আত্মরক্ষা করে সকল অন্যায় থেকে।রাসুলুল্লাহ (সাঃ) বলেন, "রোজা ঢাল স্বরুপ। তোমাদের কেউ রোজা রাখলে সে যেন অশ্লীল কথা না বলে বা হৈচৈ না করে। কেউ যদি তাকে গালমন্দ করে বা বিবাদে প্ররোচিত করতে চায়, তবে সে যেন বলে আমি রোজাদার। "- বুখারী।রোজার মাধ্যমে মানুষ আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করতে পারে। মানুষ সংযমী হতে শেখে। তাই বাস্তবে আমরা ...
নাগেশ্বরীতে ছাত্রশিবিরের ইফতার ও সাংবাদিকদের সাথে মতবিনিময়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ছাত্রশিবিরের ইফতার ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগেশ্বরী উত্তর সাথী শাখার আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা, দোয়া ও ইফতার মাহফিল এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ মার্চ) নাগেশ্বরী সরকারী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল শেষে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন নাগেশ্বরী পৌর মেয়র প্রার্থী লন্ডন প্রবাসী এম. মাসুদ রহমান মাসুদ।এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ডা.আমিনুল ইসলাম, অধ্যাপক খাদেমুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বলেন,‎ চাঁদাবাজি ও দুর্নীতি মুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানা...