ড্যাফোডিল ইউনিভার্সিটিতে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু
|| নিজস্ব প্রতিনিধি ||ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রকৌশল অনুষদের অধীনে ডিপার্টমেন্ট অব রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আরএমই) নামে নতুন বিভাগ চালু করেছে এবং স্প্রিং ২০২৬ সেমিস্টার থেকে বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতীক্ষিত ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিক্স এন্ড ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু হচ্ছে। ব্যাচেলর অব সায়েন্স ইন রোবোটিক্স এন্ড ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- একটি ভবিষ্যৎমুখী প্রোগ্রাম যা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ইনোভেশন, অটোমেশন এবং ইন্টেলিজেন্ট সিস্টেম এর কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ডিজাইন করা হয়েছে।রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক প্রোগ্রাম শিক্ষার্থীদের রোবোটিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্স, কন্ট্রোল সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এমবেডেড কম্পিউটিং-এর সমন্বয়ে অত্যাধুনিক জ্ঞান এবং বাস্তব-জগতের দক্ষতা প্রদান করবে। রোবোটিক্...










