সোমবার, মার্চ ৩০

Blog

ডেমরায় ইসলামী ঐক্য আন্দোলনের দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ডেমরায় ইসলামী ঐক্য আন্দোলনের দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের ডেমরা থানা শাখার উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বাদ মাগরিব আয়োজিত অনুষ্ঠানে দারস পেশ করেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মদ মহিব্বুল্লাহ ভূঞা।ডেমরা থানা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে দারসে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক।দারস শেষে নেতৃবৃন্দ সবুজবাগ থানা শাখার আমীর মাওলানা হযরত আলী সাহেবের বাসায় যান এবং তাঁর শারীরিক খোঁজখবর নেন। উল্লেখ্য, তিনি অসুস্থ হয়ে এক সপ্তাহ মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নেতৃবৃন্দ জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আজ তিনি বাসায় ফিরেছেন। তিনি এখন অনেকটাই সুস্থ। তিনি সবার দোয়া কামনা করেছেন।...
লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগায় _উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন ০৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। সমাবর্তন আয়োজন করার জন্য ইতোমধ্যে মহামান্য চ‍্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের সভাপতি সম্মতি জানিয়েছেন এবং তারিখ প্রদান করেছেন।লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের লোগো ডিজাইন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৩৪টি ডিজাইন জমা দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের পরামর্শে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ৪র্থ সমাবর্তনের উদ্দীপনা এবং প্রতিযোগিদের সৃজনশীলতার উপর বিচার বিশ্লেষণ করে এবং ৩টি ডিজাইন নির্বাচন করেন ৪র্থ সমাবর্তন লোগো ডিজাইন সাব-কমিটি। প্রতিযোগিতায় প্রথম স্থাপত্য বিভাগের ১ম বর্ষ ২য়...
জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধ ও ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধ ও ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

|| স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম) ||গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫-এর অংশ হিসেবে আজ শনিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জলবায়ু ন্যায়বিচারের দাবি জানিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ পরিবেশকর্মীরা। বিশ্বব্যাপী তরুণদের জলবায়ু উদ্বেগের সঙ্গে সংহতি প্রকাশ এবং বাংলাদেশের ঝুঁকিপূর্ণ অবস্থান তুলে ধরতেই আয়োজনটি করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেয় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)।জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও ক্ষতিপূরণ প্রদানের দাবি মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জলবায়ু-সংকট মোকাবিলায় বৈশ্বিক শক্তিধর দেশগুলোর দ্রুত পদক্ষেপের আহ্বান জানান। তাদের দাবি—জীবাশ্ম জ্বালানিতে নতুন বিনিয়োগ বন্ধ করতে হবে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে এবং টেকসই ট্রানজিশনের জন্য অবিলম্বে কার্যকর নীত...
কুড়িগ্রাম–১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রাম–১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নাগেশ্বরীতে বিক্ষোভ

“ঘোষিত প্রার্থীর গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ, ডা. ইউনুছ আলীই সক্ষম নেতৃত্ব” — বক্তারা|| কুড়িগ্রাম প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ২৫, কুড়িগ্রাম–১ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা’র মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অদ্য ১৫ নভেম্বর শনিবার বিকেল ৫ টায় নাগেশ্বরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসনটিতে ডা. মো. ইউনুছ আলীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণার দাবিতে শনিবার বিকেল ৪টায় নাগেশ্বরী মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হয়।পুরো কর্মসূচীতেই বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ঢল নেমে আসে। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর এলাকা। মাঠপর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক অবস্থান নির্দ...
সড়ক সংস্কারে কেসিসিকে ১১২ কোটি দিল ওয়াসা—সাড়া না পেয়ে এবার নিজেই মেরামতে নামছে সংস্থা
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ

সড়ক সংস্কারে কেসিসিকে ১১২ কোটি দিল ওয়াসা—সাড়া না পেয়ে এবার নিজেই মেরামতে নামছে সংস্থা

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||টানা বৃষ্টিতে স্থবির হয়ে থাকা খুলনা ওয়াসার পয়ঃনিষ্কাশন প্রকল্প আবারও গতিতে ফিরেছে। অক্টোবরের শেষ সপ্তাহে মজিদ স্মরণী থেকে বন্ধ থাকা ম্যানহোল নির্মাণের কাজ পুনরায় শুরু হয়। ধাপে ধাপে এম এ বারী সড়ক, কেডিএ অ্যাভিনিউ ও বিভিন্ন ওয়ার্ডের গলিতে পাইপ স্থাপন ও পিট নির্মাণ চলছে।ওয়াসার হিসাবে, অতীতে খুলনায় পয়ঃবর্জ্য শোধনের কোনো ব্যবস্থা ছিল না। বাসাবাড়ির সেপটিক ট্যাংক থেকে বর্জ্য সরাসরি ড্রেন হয়ে নদী-খালে মিশত, যা পরিবেশকে ভয়াবহভাবে দূষিত করছিল। এই পরিস্থিতি বদলাতে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নেয়া হয় ‘খুলনা পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’।২০২০ সালে একনেকে অনুমোদিত এই প্রকল্পের ব্যয় ২ হাজার ৩৩৪ কোটি টাকা। করোনা, প্রশাসনিক সিদ্ধান্ত ও অতি বৃষ্টির কারণে প্রকল্পের কাজ টানা কয়েক দফা স্থগিত ছিল। এরপরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে—১৬টি ওয়ার্ডে পরি...
গোলকমনি পার্ককে নতুন রূপ দিচ্ছে কেসিসি: আসছে আধুনিক নাট্যমঞ্চ
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

গোলকমনি পার্ককে নতুন রূপ দিচ্ছে কেসিসি: আসছে আধুনিক নাট্যমঞ্চ

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনার স্যার ইকবাল রোডে ধর্মসভা মন্দির সংলগ্ন গোলকমনি পার্ককে আধুনিক ও বিনোদনবান্ধব রূপে সাজাতে উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। পার্কের জরাজীর্ণ অবস্থা বিবেচনায় উন্মুক্ত নাট্যমঞ্চসহ পার্কের সবকটি অবকাঠামো পুনর্নির্মাণ ও সম্প্রসারণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।এর অংশ হিসেবে আধুনিক মানের উন্মুক্ত মঞ্চ নির্মাণ, মঞ্চের পাশে পুরুষ ও নারীদের পৃথক সজ্জা কক্ষ, নাট্যচর্চাকারীদের জন্য দুটি অনুশীলন কক্ষ এবং শিশুদের জন্য ২৩ সেট নতুন রাইডস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পার্কের ভেতরে হাঁটার পথ, ২৭টি বসার বেঞ্চ, ফুলের বাগান, আলোকসজ্জা, নতুন ড্রেনেজ ব্যবস্থা এবং আলাদা দুটি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।কেসিসি সূত্র জানায়, প্রায় ৬৩ শতক জমির ওপর ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত গোলকমনি পার্ক একসময় নগরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্র ছিল। দীর...
তামাইয়ে ফুটসাল চ্যাম্পিয়ন লীগ উদ্বোধনী ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান
খেলাধুলা, সর্বশেষ, সারাদেশ

তামাইয়ে ফুটসাল চ্যাম্পিয়ন লীগ উদ্বোধনী ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান

|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে তামাই মাঠে অনুষ্ঠিত হলো “ফুটসাল চ্যাম্পিয়ন লীগ ২০২৫”-এর বর্ণাঢ্য উদ্বোধনী ম্যাচ ও সংবর্ধনা অনুষ্ঠান। তামাই ক্রীড়া এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) রাতে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ১৬টি জেলার দল অংশগ্রহণ করে, যা স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।তিনি বলেন, “তরুণ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার বড় ভূমিকা রয়েছে। মাঠমুখী তরুণ সমাজই দেশের সম্পদ। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক, অপরাধ ও কুসংস্কার থেকে দূরে রাখতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা...
মানিকগঞ্জে ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুতফর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি পরিবারের। ফরিদপুর থেকে তাকে আটক করা হয়েছে বলে তার পরিবার দাবি করছে।হরিরামপুর থানার ওসি মজিবুর রহমান জানান, আটকের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।পরিবারের দাবি যে গতকাল তাকে ফরিদপুর থেকে সাদা পোশাকধারী ৬/৭ জন লোক গোয়েন্দা পরিচয়ে তুলে নিয়ে যায়।...
আজ রাজধানীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনের প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের সমর্থন
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আজ রাজধানীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনের প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের সমর্থন

|| নিজস্ব প্রতিবেদক ||কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯ টায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনের প্রতি সমর্থন এবং সর্বাত্মক সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারী জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, অনেক মুসলিম দেশে খতমে নবুওয়াতকে অস্বীকারকারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ শতকরা ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে এখনো তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। তাই সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে।...
লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশে গণিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ _দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিনিধি ||সিলেটের ১ম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি ও এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে। ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর) আঞ্চলিক পর্বের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর ড. সৈয়দ রাগীব আলী। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্...