কচাকাটায় নদী থেকে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে সরঞ্জাম জব্দ
|| মোঃ আজিজুল হক | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের কচাকাটা থানার টুংকার চর এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি বালুখেকো চক্র অবৈধভাবে সংকোশ নদী থেকে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিল। ডিজেলচালিত স্যালো/ড্রেজার মেশিন ব্যবহার করে নদীর তলদেশ কেটে বালু তুলে বিক্রি করছিল তারা। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া ছাড়াও আশপাশের জনপদ, রাস্তা-ঘাট, কৃষিজমি ও সরকারি সম্পত্তি নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি ছিল চরমে।গোপন সংবাদে বিষয়টি জানার পর ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তাঁর সঙ্গে ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান, এসআই মিন্টু মিয়া ও পুলিশের বিশেষ টহল টিম। ১৯ নভেম্বর ২০২৫ বিকাল ৩টা ৫৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান।পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে...










