লিডিং ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ২০২৫
বনভোজনের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় -দানবীর ড. সৈয়দ রাগীব আলী|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের প্রথম বেসরকারি লিডিং ইউনিভার্সিটির বার্ষিক বনভোজন ২০২৫ মৌলভীবাজার জেলার রাজনগর চা বাগানে জাঁকজমক এবং আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে শনিবার (০৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।বনভোজনে উপস্থিতিদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগীতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাদু প্রদর্শন, র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের বার্ষিক বনভোজনে লিডিং ইউনিভার্সিটি পরিবারের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন।অন্যান্য অতিথিদের মধ্যে রাজনগর চা বাগানের ম্যানেজার মো শিহাব উদ্দিন, ধলই চা বাগানের ম্যানেজার আজগর আলী এবং মালনীছড়া চা বাগানের সহকারি জেনারেল ম্যানজার আজম আলী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠ...










