Tuesday, October 27

Blog

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠক
জাতীয়, সর্বশেষ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠক

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এই দ্বিপক্ষীয় বৈঠকটি শুরু হয়।এর আগে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠক শুরুর পূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।দুই দেশের সরকারপ্রধানের একান্ত বৈঠক শেষে ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় প্রতিনিধি দলের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত...
ইউআইটিএস-এ ৩০ শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইউআইটিএস-এ ৩০ শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বসন্তকালীন সেমিস্টার ২০২৬-এর ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি’ প্রদান করা হয়েছে। রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি বিভাগ থেকে বাছাইকৃত এই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর সহধর্মিণী এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস তাহমিনা রহমান-এর নামে গঠিত তহবিল থেকে প্রতি সেমিস্টারের ন্যায় এবারও এই বৃত্তি প্রদান করা হলো।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। উপাচার্য...
তাড়াইলে ২৭ মামলার এক আসামিসহ গ্রেফতার ৪
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে ২৭ মামলার এক আসামিসহ গ্রেফতার ৪

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইলে পুলিশের এক বিশেষ অভিযানে ২৭ মামলার পলাতক আসামিসহ চারজন চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে উপজেলার ধলা ইউনিয়নের ভেইয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের পুকুর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি, কিরিচসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, একদল চিহ্নিত অপরাধী পুকুর পাড়ে সংঘবদ্ধ হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদক পাচারের উদ্দেশ্যে বৈঠক করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। তাড়াইল থানার সাব-ইন্সপেক্টর এ.কে.এম. মোশাররফ হোসেন ও এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে রাসেল (২৫) ও রাজ্জাক (৪১) নামে দুই অপরাধী পালিয়ে গেলেও চারজনকে হাতেনাতে গ্রেফতা...
সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকায় একটি কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে নিখোঁজ স্কুলছাত্রী মারিয়া (১৪)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।রবিবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দননগর এলাকার কবরস্থান-সংলগ্ন ঝোপের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মারিয়া সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় এক সহপাঠী শিক্ষার্থীর সঙ্গে মারিয়ার আচরণ নিয়ে অভিযোগ ওঠে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্য...
মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||​মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চন্দননগর এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।আজ রবিবার (২১ জুন) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।​প্রাথমিক তথ্যানুযায়ী, মৃতদেহটি বিকৃত অবস্থায় রয়েছে, যার ফলে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে।​এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, অন্য কোনো স্থানে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি এখানে ফেলে রেখে গেছে।​এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক...
বদলগাছী হাটে বিএনপি নেতা গিটারের ইশারায় খাজনা আদায়! সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছী হাটে বিএনপি নেতা গিটারের ইশারায় খাজনা আদায়! সরকারি রাজস্ব নিয়ে উঠছে প্রশ্ন

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী সদর হাট ও বাজারে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে অনিয়ম, স্বচ্ছতার অভাব এবং সরকারি রাজস্ব লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের দাবি, সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি প্রভাবশালী মহল খাজনা আদায় করছে। এতে সরকারের প্রকৃত রাজস্ব আদায় এবং অর্থের স্বচ্ছ ব্যবহার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।অভিযোগ রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধিগ্রহণকৃত (গভঃ একোয়ার্ড স্টেট) বদলগাছী সদর হাট ও বাজার খাস আদায়ের আওতাভুক্ত হলেও উপজেলা প্রশাসনের কার্যকর তদারকির অভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবর্তে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের লোকজন খাজনা আদায় করছেন। ফলে হাট পরিচালনা ও খাজনা আদায়ের পুরো প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জান...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে দুই দিনের কর্মশালা
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

|| নিজস্ব প্রতিবেদক ||বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একটি প্রশ্ন প্রায়ই আমাদের সামনে আসে—‘কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কি আমাদের চাকরি কিংবা ব্যবসার ধরন বদলে দেবে?’ কিন্তু বাস্তব সত্য হলো, প্রশ্নটি এখন আর তা নয়। বরং আসল প্রশ্নটি হলো—‘এআই-এর এই অবধারিত পরিবর্তনের জোয়ারে আমরা কি নেতৃত্ব দেব, নাকি কেবল দর্শক হয়ে তা দেখব?’ প্রযুক্তির এই অভাবনীয় বিপ্লবের যুগে ব্যবসায়িক খাতের ভবিষ্যৎ নেতৃত্বকে প্রস্তুত করতে গত ১৮ ও ১৯ জুন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ আয়োজন করেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক দুই দিনব্যাপী এক বিশেষায়িত কর্মশালা।বিশ্ববিদ্যালয়ের বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ডিজাইন করা এই কর্মশালা দুটির মূল প্রতিপাদ্য ছিল—ব্যবসায়িক ক্ষেত্রে এআই-এর বাস্তবমুখী প্রয়োগ এবং এর মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা।১৮ জুন অনুষ্ঠিত হয় বিবিএ শি...
পানছড়িতে বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প ও নলকূপ বিতরণ
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

পানছড়িতে বিজিবির ফ্রী মেডিকেল ক্যাম্প ও নলকূপ বিতরণ

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম গ্রামসমূহে মানবিক সেবায় বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।রবিবার (২১ জুন) দিনব্যাপি ছোট তারাবন চড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ বিজিবি-র মেডিকেল অফিসার মেজর মো. নাইমুল মুশফিক নাঈম ও পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফজলুল বারী জিহান অসহায় এবং অসুস্থ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।দুপুরে জগৎ মোহন পাড়ায় স্থানীয়দের পানীয় জলের জন্য নলকুপ স্থাপন, স্থানীয় কৃষক কৃষানীর মাঝে ছাতা বিতরণ ও ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্...
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যাবেন চীনেও
জাতীয়, সর্বশেষ

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, যাবেন চীনেও

|| নিজস্ব প্রতিবেদক ||মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২১ জুন) দুপুর ২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয় দিনের সফরের প্রথম অংশে তিনি ২১-২২ জুন মালয়েশিয়ায় অবস্থান করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন তিনি চীন সফর করবেন। সফর শেষে আগামী ২৬ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।সংশ্লিষ্টরা মনে করছেন, এই দ্বিপক্ষীয় সফর ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্...
দেশপ্রেম ও দেশদ্রোহিতার মাপকাঠি কি?
অভিমত, সর্বশেষ

দেশপ্রেম ও দেশদ্রোহিতার মাপকাঠি কি?

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||দেশপ্রেম ও দেশদ্রোহীতার মাপকাঠি কি? একজন নাগরিক হিসেবে অবশ্যই জানা থাকা দরকার। কিন্তু আমি জানি না, কি কাজ করলে দেশ প্রেমিক হিসেবে আখ্যায়িত হওয়া যায় আর কি করলে দেশদ্রোহী হিসেবে শাস্তি অবধারিত হয়ে যায়।স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার কথা বলার সীমা কতটুকু? কতটুকু বললে এবং কি কাজ করলে আমি দেশ জাতির কাছে দেশ প্রেমিক হিসেবে পুরস্কার পাবো অথবা দেশদ্রোহী হিসেবে তিরস্কৃত হব।দেশের সাধারণত পক্ষে-বিপক্ষে দু'ধরনের লোক থাকে। সেটা ইলেকশন হোক বা ভোটাভোটি হোক বা দেশে কোন যুদ্ধবিগ্রহ হোক না কেন। আমরা এটা বরাবরই দেখে আসছি।দুপক্ষ হওয়ার কারণে পলাশীর আম্রকাননে আমরা সংখ্যায় বেশি থাকার পরেও বিশেষ এক জাতি গোষ্ঠীর বিশ্বাসঘাতকতার কারণে আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।তখন নবাবের পক্ষে যারা ছিলেন তারা দেশপ্রেমিক, বিরুদ্ধে যারা ছিলে...