Sunday, September 20

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ বুধবার (২৪ এপ্রিল) টানা ১২ ঘণ্টা সাভারের বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না।

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়— গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, খেজুর বাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারি, আক্রান এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানায় তিতাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *