Sunday, November 22

মানিকগঞ্জে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন—আইবিডব্লিউএফের জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে মানিকগঞ্জের ডায়মন্ড কনভেনশন সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম।

আইবিডব্লিউএফের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি মো. ফারুক হোসেন ও কেন্দ্রীয় নেতা মফিজুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন, ফজলুল হক, মানিকগঞ্জ সদর থানা সভাপতি মোহাম্মদ সেলিম মোল্লা ( IBWF ) মো. হুমায়ুন কবির, আব্দুস সালাম ও মো. শাহানুর ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার সেক্রেটারি নুর মোহাম্মদ জাহাঙ্গীর।

সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *