Wednesday, November 18

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

|| নিজস্ব প্রতিবেদক ||

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেকটর লিমা খানম জানান, সকাল ৯টা ৪০ মিনিটে মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা দেয় এবং পরবর্তীতে আরও একটি ইউনিট যোগ দেয়। রাস্তায় যানজট থাকায় পৌঁছাতে কিছুটা দেরি হলেও ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিটের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *