Thursday, October 29

নাগেশ্বরীতে আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্টের অভিযোগ‎​

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জেরে ঘরে তোলার উপযোগী আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ৪৮শতক জমির ফসল পুড়িয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ২৮ অক্টোবর নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ করেছে।

‎ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পানাকুড়ি চিলারডোবা গ্রামে। ভুক্তভোগী পরিবারের সদস্য সামিতন ও নুরজাহান খাতুনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাদের আমন ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। এতে তারা আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

‎এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীর বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

‎এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *