Tuesday, October 13

ইলিশের প্রজনন সুরক্ষায় ব্রহ্মপুত্র-ধরলায় অভিযান, জব্দ কারেন্ট জাল

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

ইলিশের প্রজনন ও বংশবিস্তার সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে ১২ অক্টোবর বিকেলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে অভিযান চালানো হয়।

অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি নদীতে ইলিশ আহরণ না করা এবং সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে জেলেদের সচেতন করা হয়। এ লক্ষ্যে তাঁদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখা গেলে মাছের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। এ জন্য নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *