Thursday, October 8

পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

|| মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মির্জাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম উপজেলার বিভিন্ন কার্যক্রম, স্থানীয় সমস্যা, জনসেবা ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অংশগ্রহণকারীরা মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আশ্রাফ আলী হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি,সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি , সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজী, সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা প্রমুখ । এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় পর্যায়ে সরকারি সেবা আরও কার্যকর ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উপজেলার উন্নয়ন ও জনসাধারণের কল্যাণে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *