Wednesday, October 7

বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে ৫০০ টেস্ট কিট প্রদান

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা ও পরীক্ষা আরও জোরদার করতে উপজেলা পরিষদের অর্থায়নে ৫০০ পিস ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরীনের হাতে এই টেস্ট কিটগুলো তুলে দেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু সংক্রমণ রোধ ও সাধারণ মানুষকে দ্রুত পরীক্ষা ও সুচিকিৎসার আওতায় আনতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *