Sunday, September 27

ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালা

|| বিনোদন প্রতিবেদক ||

ভোলা জেলা প্রশাসনের আয়োজনে দুইদিনব‍্যাপী নজরুল সংগীত কর্মশালা সমাপ্ত হলো। বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ভোলা জেলা ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২ দিনব্যাপী নজরুল সংগীত কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রশিক্ষণ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান এবং মৃদুলা সমদ্দার। সমাপনী অনুষ্ঠানে আলোচনা করেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: বেলাল হোসেন এবং অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে প্রশিক্ষকদ্বয় এবং স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমি, ভোলার কালচারাল অফিসার জনাব মো: হাচানুর রশিদ এবং সমাপনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিল্পী বাঁধন তালুকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *