Tuesday, September 22

কুড়িগ্রামে সিডস প্রকল্প পরিদর্শন করলেন নরওয়ের রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামে সিডস প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এইচ ই হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) নরওয়ের রাষ্ট্রদূতসহ ৭ সদস্যের একটি প্রতিনিধিদল এই পরিদর্শন পরিচালনা করেন।

পরিদর্শনে ছিলেন নরওয়ে অ্যাম্বেসির রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস মারিয়ান হাগেন, ডেপুটি হেড অব মিশন মি. আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, প্রোগ্রাম কর্মকর্তা মিস শাহপার সেলিম, স্ট্রমে ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, কোঅর্ডিনেটর জেসমিন আখতার ও প্রোগ্রাম ম্যানেজার চন্দন কুমার সরকারসহ অনেকে।

পরিদর্শনের শুরুতেই অতিথি দলকে বাংলাদেশ গার্ল গাইডস ও স্থানীয়দের সহায়তায় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *