Tuesday, September 8

নাগেশ্বরীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতিকুর রহমান, নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী, উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা এ এইচ এন রায়হান কবীর এবং নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কানিজ আখতারের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সাক্ষরতার কোনো বিকল্প নেই। শতভাগ সাক্ষরতা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সমাজ ও দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল স্পন্সরশিপ প্রোগ্রাম মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস), নাগেশ্বরী শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *