Wednesday, September 2

নাগেশ্বরীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বর্ণাঢ্য র‍্যালি, দোয়া, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজার রহমান সিদ্দিকী আপেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম সরকার এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুছ আলী।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক, যুবনেতা ফরহাদ হোসেন ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *