
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকায় ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের অভিযোগে নাগেশ্বরী থানা পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের মধ্যে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১০ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদের মধ্যে একজনকে ১৫ দিনের কারাদণ্ড, একজনকে ৭ দিনের কারাদণ্ড এবং আরও ৭ জনকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর ১০ জনকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন—আশরাফুল আলম (৪৮), রিয়াদ বাবু (২৫), এরশাদুল মিয়া (৩৮), রবিউল ইসলাম (৩৭), আতাউর জামান (২৭), সুজন রানা (২৮), এরশাদুল হক (২৮), জাঙ্গীর আলম (৩৯), লাবু মিয়া (২৮) ও আব্বাস আলী (৩১)।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান জানান, জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এছাড়াও জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
