Sunday, August 23

নাগেশ্বরীতে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাওয়াইয়া যুবরাজ বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শ্রদ্ধাজ্ঞাপন ও ‘ভাওয়াইয়া সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ভাওয়াইয়া একাডেমি চত্বরে সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাওয়াইয়া একাডেমির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগীত শিক্ষক আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবাদকর্মী শফিকুল ইসলাম শফির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক ও ‘কথক’-এর প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহীন শহীদ, বিশিষ্ট সংগীত শিল্পী কানাই লাল সরকার, ঢাকা সিটি ব্যাংকের প্রিন্সিপাল মোজাম্মেল হক পাপন, সুরের ভুবন সাংস্কৃতিক একাডেমির সভাপতি পূর্ণ চন্দ্র কর্মকার ও উপস্থাপক হাফিজুর রহমান প্রমুখ।

স্মরণসভায় বক্তারা ভাওয়াইয়া সংগীতে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের অনন্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী লোকসংগীতকে বিশ্বদরবারে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে ভাওয়াইয়া একাডেমি ও রংপুর বেতারের শিল্পীদের যৌথ পরিবেশনায় এক মনোজ্ঞ ‘ভাওয়াইয়া সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *