Tuesday, August 18

​নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

​|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

​সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি প্রশাসন ভবনের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

​ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান সাক্ষর, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক এবং সদস্য কে এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মেহমুদ হাসান উৎস, আশিক ইকবাল, রেজাউল ইসলাম রাকিবসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনার বিচার ও ফাঁসির দাবি এবং ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দেন।

​সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ নিয়ে যারা দীর্ঘদিন অন্যায়ভাবে অত্যাচার-পীড়ন চালিয়েছে এবং বিরোধী মতামতকে দমন করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো ফ্যাসিস্টের ঠিকানা এই স্বাধীন বাংলায় হবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *