
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে থানা পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার এবং নাগেশ্বরী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা আলহাজ্ব আঃ আজিজ।
পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, ঠিক কোন মামলায় এবং কখন কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
তবে এর আগে গত ১৫ আগস্ট শনিবার ছাত্রলীগের নেতাকর্মীদের এক ঝটিকা মিছিল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল।
