
|| মোঃ রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
কিশোরগঞ্জের তাড়াইলে যুব জাগো ফাউন্ডেশনের নিয়মিত মাসিক সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ভাবলু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাঈম মিয়ার সঞ্চালনায় সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে নতুন সক্রিয় সদস্য গ্রহণ, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা সদস্যদের বাদ দেওয়া এবং নিবন্ধিত সদস্যদের রেজিস্ট্রেশন নম্বর প্রদানসহ হালনাগাদ করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সংগঠনের চলমান বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ভাবলু মিয়া বলেন, “আমাদের মূল লক্ষ্য একটি মাদকমুক্ত, সুন্দর ও মানবিক সমাজ গঠন করা। এই উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠনের প্রতিটি সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
সভায় নতুন সদস্য মাহমুদুল হাসান রনি ও জুবায়ের হোসেন রাসেলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী সেশন শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।
