Thursday, August 13

সাটুরিয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই সন্তানের জননী ইয়াসমিন ওরফে ইসমোতারাকে গলা টিপে হত্যার অভিযোগে তাঁর স্বামী মোঃ হারুন (৪০) ও দ্বিতীয় স্ত্রী মোছাঃ লালজান বেগম ওরফে লতিফা বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি হারুন এবং সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ নম্বর আসামি লালজান বেগমকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সাটুরিয়া উপজেলার পূর্ব চর তিল্লি এলাকায় বাউল শিল্পী আবুল সরকারের বাড়ির পাশের একটি বসতবাড়িতে ইয়াসমিনের সঙ্গে তাঁর স্বামী হারুনের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁকে গলা টিপে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই অভিযুক্ত হারুন ও তাঁর দ্বিতীয় স্ত্রী আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *