Monday, August 10

এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল সেনভাঙ্গাবাড়ীর দুর্জয়

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিরাজগঞ্জের বেলকুচির ঐতিহ্যবাহী সোহাগপুর নূতন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে মেহেদী হাসান দুর্জয়। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় দুর্জয় সকল বিষয়ে জিপিএ-৫ অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

মেহেদী হাসান দুর্জয় বেলকুচি উপজেলার সেনভাঙ্গাবাড়ী গ্রামের বাসিন্দা ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বিশিষ্ট কবি এবং সাহিত্যিক মোঃ আব্দুল হামিদ সরকার এবং বেলকুচি উপজেলার ১১৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ শাহানা খাতুন দম্পতির জ্যেষ্ঠ সন্তান।

দুর্জয়ের এই অসামান্য সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষার্থী এবং সেনভাঙ্গাবাড়ী গ্রামসহ স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। ভবিষ্যতের শিক্ষা জীবনেও যেন সে এই কৃতিত্বের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, সে জন্য তার পিতামাতা দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *