Sunday, August 2

সিনিয়র অফিসার পদে ব্র্যাকে চাকরি, সুযোগ পাবেন ফ্রেশাররাও

|| ক্যারিয়ার ডেস্ক ||

ব্র্যাক তাদের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য সিনিয়র অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, বিপণন বা সমাজবিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

প্রজেক্ট: স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম

বিভাগ: ব্র্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন

পদের নাম: সিনিয়র অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, বিপণন বা সমাজবিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা

কৌশলগত যোগাযোগ, ব্র্যান্ডিং, মার্কেটিং, কন্টেন্ট তৈরি, ক্যাম্পেইন প্ল্যানিং, মিডিয়া রিলেশনস এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

এআই টুলস, মাইক্রোসফট অফিস এবং ক্যানভা ব্যবহারে দক্ষ হতে হবে।

বাংলা ও ইংরেজিতে সাবলীলভাবে যোগাযোগ, টিমওয়ার্ক এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ইডিটোরিয়াল/কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং মার্কেটিং/ক্যাম্পেইন ম্যানেজমেন্টে সম্মিলিতভাবে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

দায়িত্বসমূহ

বার্ষিক যোগাযোগ রোডম্যাপের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বিত ব্র্যান্ড ক্যাম্পেইন, ইভেন্ট ক্যালেন্ডার এবং কমিউনিকেশন প্ল্যান তৈরি করা।

অভ্যন্তরীণ, বাহ্যিক এবং মিডিয়া চ্যানেলের জন্য বার্ষিক কনটেন্ট ক্যালেন্ডার ও থট লিডারশিপ পরিকল্পনা তৈরি করা।

ডিজাইন টিম, কনসালটেন্ট, অংশীদার এজেন্সি এবং মিডিয়া টিমের সঙ্গে সহযোগিতার মাধ্যমে নিয়মিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট পরিকল্পনা ও বাস্তবায়ন তদারকি করা।

মাঠপর্যায়ের গল্প, ইন্টারভিউ এবং কেস স্টাডি সংগ্রহ করে রিলস, ব্লগ, আর্টিকেল, প্রেস রিলিজসহ বিভিন্ন যোগাযোগ উপকরণ তৈরি করা।

ক্যাম্পেইন ও ইভেন্টের কার্যকারিতা মনিটর ও মূল্যায়ন করে কর্মক্ষমতা প্রতিবেদন তৈরি করা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা। তবে প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬

আবেদনের সময়সীমা: ১৪ আগস্ট ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *