Monday, July 27

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট দেশজুড়ে একযোগে প্রকাশ করা হবে।
আজ সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ আগস্ট ফলাফল প্রকাশিত হবে। তবে ফল সংগ্রহ এবং জানার বিস্তারিত নিয়মাবলী পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *