
|| নিজস্ব প্রতিবেদক ||
সিলেটে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত শুক্রবার (২৪ জুলাই) সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক ও প্রচার সম্পাদক মো. ওমর ফারুক।

গণসংযোগকালে আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক ও ওলামায়ে কেরামের সাথে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। কর্মসূচির অংশ হিসেবে তাঁরা লিডিং ইউনিভার্সিটি, সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জিয়াউর রহমান এবং বিশিষ্ট দায়ী ড. শফী আহমেদের সাথে তাঁদের কার্যালয়ে গিয়ে আন্তরিক আলোচনা করেন।
সাক্ষাৎকালে নেতৃদ্বয় সংগঠনের প্রতিষ্ঠাতা মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর বিপ্লবী দর্শন, ইসলামী ঐক্য আন্দোলনের লক্ষ্য, উদ্দেশ্য ও মূল চিন্তাধারা বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সাথে তাঁদের হাতে সংগঠনের বুলেটিন ‘দাওয়াত’ পত্রিকা, পরিচিতি লিফলেট ও বিভিন্ন পুস্তিকা তুলে দেওয়া হয়।
আলোচনাকালে উপস্থিত শিক্ষাবিদ ও সুধীজন একটি কল্যাণমুখী সমাজ গঠন এবং ইসলামী বিপ্লবের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি একাত্মতা ব্যক্ত করেন। তাঁরা মওলানা আবদুর রহীম (রহ.)-এর গবেষণাধর্মী বইসমূহ অধ্যয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
