
|| রংপুর প্রতিনিধি ||
রংপুর নগরীর কলেজ রোড সংলগ্ন মৎস্য ভবনের সামনে অবস্থিত ‘বন্ধু মোটরসাইকেল ওয়ার্কশপ’ মানসম্মত মোটরসাইকেল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির মাধ্যমে বাইকারদের আস্থা অর্জন করেছে। দক্ষ কারিগর এবং গুণগত মানসম্পন্ন সেবার কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বাইক চালকেরা সার্ভিসিংয়ের জন্য এখানে ভিড় জমাচ্ছেন।
ওয়ার্কশপটির স্বত্বাধিকারী মোঃ ছাদেকুল ইসলাম নিজেই টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সার্টিফাইড অভিজ্ঞ মিস্ত্রি। তিনি টিভিএস এর ‘এক্সপার্ট গ্রেড-১ ট্রেনিং প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন করে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল মেকানিক সেবা দিয়ে আসছেন।
ওয়ার্কশপে টিভিএসসহ সব ব্র্যান্ডের মোটরসাইকেলের নিখুঁত ইঞ্জিনের কাজ, টিউনিং, সার্বিক সার্ভিসিং ও জেনুইন পার্টস বা যন্ত্রাংশ সুলভ মূল্যে পাওয়া যায়। ছাদেকুল ইসলাম জানান, “গ্রাহকদের সন্তুষ্টি এবং বাইকের সঠিক ড্রাইভিং পারফর্মেন্স নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অভিজ্ঞ মেকানিক দ্বারা প্রতিটি বাইকের ত্রুটি অত্যন্ত সতর্কতার সাথে সমাধান করা হয়।”
টিভিএস সার্টিফাইড বিশেষজ্ঞের তত্ত্বাবধানে মানসম্মত সার্ভিসিং মিল থাকায় স্থানীয় বাইক প্রেমীদের মাঝে প্রতিষ্ঠানটির পরিচিতি ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
