Wednesday, July 22

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

আজ বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়নে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা অর্থায়ন করবে এবং বাকি ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে সংস্থান করা হবে।

অনুমোদিত আটটি প্রকল্পের মধ্যে তিনটি সম্পূর্ণ নতুন প্রকল্প এবং বাকি পাঁচটি সংশোধিত প্রকল্প বলে সভা সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *