Tuesday, July 21

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

|| নিজস্ব প্রতিবেদক ||

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে ৫ দিনের সরকারি সফরে দেশটিতে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রবিবার (১৯ জুলাই) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এর পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষাবিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি দেশটির সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক মতবিনিময় করবেন।

পাঁচ দিনের এই দ্বিপাক্ষিক ও গুরুত্বপূর্ণ সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *