Friday, July 17

নাগেশ্বরীতে পৌরসভার ৪টি গ্রামীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় চারটি গ্রামীণ কাঁচা রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়নমূলক কাজগুলোর উদ্বোধন করা হয়।

পৌরসভার ১নং ওয়ার্ডের গিরারপাড় থেকে গুন্ডিরচর, কাঞ্চুর মোড় থেকে পিরবাড়ী, ৫নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সরণি গেট থেকে হাসপাতাল এবং ৭নং ওয়ার্ডের কাছারী পাড়াডাঙ্গা হাশেম সরদারের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাগুলো পাকাকরণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসায়েন কায়কোবাদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন।

রাস্তাগুলোর নির্মাণকাজ উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মিলি কায়কোবাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোখলেছুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার।
এছাড়াও অনুষ্ঠানে পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হরিপদ রায় পাপন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক আবদুল মোমেন, সমাজসেবক জাহিদুল ইসলাম এবং নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *