শনিবার, জুলাই ৪

কেইউজে নির্বাচন: সভাপতি সুনীল, সম্পাদক লিয়াকত

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুনীল দাস সভাপতি, শেখ লিয়াকত হোসেন সাধারণ সম্পাদক এবং মো. আবু সাঈদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর নির্ধারিত দিনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ নির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটি তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েৎ হোসেন মোল্লা জানান, গত ১৬ মে নির্বাহী পরিষদের সভা এবং ১৩ জুন সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৭ জুন মনোনয়নপত্র জমা এবং ১৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর প্রতিটি পদের বিপরীতে একজন করে বৈধ প্রার্থী থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস এবং নির্বাহী সদস্য উত্তম সরকার, মাসুদ খান পলাশ ও আমজাদ আলী লিটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *