মঙ্গলবার, জুন ৩০

বদলগাছীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ সংবাদাতা ||

নওগাঁর বদলগাছী উপজেলায় এনআরডিএ ফাউন্ডেশন গোবরচাঁপা হাট শাখার উদ্যোগে এবং গাক (GAK) চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন বিকেল ৩টায় এনআরডিএ ফাউন্ডেশনের গোবরচাঁপা কার্যালয়ে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব নজিবর রহমান।

চক্ষু চিকিৎসা কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনআরডিএ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোবরচাঁপা হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল হোসেন, উপজেলা বিএনপি নেতা ও ফাউন্ডেশনের সদস্য আবু রায়হান গিটার, আসমা বেগম, লায়লা আক্তার, মাহবুব আলমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে এলাকার মোট ১৬০ জন রোগীকে বিনামূল্যে চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৯ জন রোগীকে ছানি অপারেশনের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। পরে এনআরডিএ ফাউন্ডেশনের নিজস্ব পরিবহনে করে এই ২৯ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য গাক চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মানবতার সেবায় ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *