বৃহস্পতিবার, জুন ২৫

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে ভারতীয় গরু, গাজাঁ ও বিপুল পরিমাণ কসমেটিকস আটক

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামে গত ৪৮ ঘণ্টায় পরিচালিত বিভিন্ন অভিযান ও টহল কার্যক্রমের মাধ্যমে বিওপির টহলদল সীমান্তরক্ষী বাহিনী ভারতীয় ৫৫টি গরু,৫৩ কেজি গাজাঁএবং বিপুল পরিমাণে কসমেটিকস আটক করেছে বলে আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জানিয়েছেন লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অধিনায়ক ২২ বিজিবি। জব্দকৃত মালামালের সিজার মূল্য ছাব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার একশত টাকা।

উল্লেখ্য, সীমান্তে পুশইন প্রতিরোধসহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও অপরাধ মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এছাড়াও সকল বিওপি হতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা বহুগুনে জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *