বৃহস্পতিবার, জুন ২৫

রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভা: সমন্বিত পরিকল্পনা ও স্বচ্ছতার আহ্বান প্রশাসকের

|| রংপুর প্রতিনিধি ||

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) এক গুরুত্বপূর্ণ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে রসিক অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

সভায় রংপুর নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রশাসক নগরীর সুষম ও টেকসই উন্নয়ন বজায় রাখতে সমন্বিত পরিকল্পনা, কাজের স্বচ্ছতা এবং জনসেবার মানোন্নয়নে কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের উদাত্ত আহ্বান জানান রসিক প্রশাসক।

তিনি বলেন, নাগরিকদের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে রংপুর সিটি কর্পোরেশন সবসময় অগ্রণী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সভায় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *