
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি মোস্তফা আল হোসাইন (বায়েজিদ)-এর ওলিমা (বৌভাত) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিনের দ্বিতীয় পুত্র।
অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ওলিমা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ বর ও কনের উজ্জ্বল ও বরকতময় দাম্পত্য জীবন কামনা করেন। একই সাথে তাঁরা মাওলানা মুহাম্মাদ রুহুল আমিনের পরিবারের এই খুশির মুহূর্তে শরিক হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।
ওলিমা অনুষ্ঠানে ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় তালিম ও তারবিয়াত সম্পাদক মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান আসলামী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আবু তোহা মুহাম্মদ নুরুল্লাহ, ঝিনাইদহ জেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন সামদানী, কুষ্টিয়া জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ সাইফুল ইসলাম সায়েম, সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও ওলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ একসঙ্গে ভোজে অংশ নেন এবং নবদম্পতির সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
বর মোস্তফা আল হোসাইন (বায়েজিদ) তাঁর জীবনের নতুন এই অধ্যায়ের শুরুতে দেশের সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন, যেন তাঁরা আদর্শ ইসলামী পরিবার হিসেবে সমাজ গঠনে ভূমিকা রাখতে পারেন।
