বুধবার, জুন ৩

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিৎসুই অ্যান্ড কোং-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের শীর্ষস্থানীয় শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান মিৎসুই (Mitsui) অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আজ বুধবার (৩ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিৎসুই অ্যান্ড কোং-এর ভাইস প্রেসিডেন্ট।

এ সময় দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মিৎসুই অ্যান্ড কোং-এর ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *