সোমবার, মে ১৮

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) জেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়।

এর আগে, গত বুধবার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় তিনি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়তা করে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ তৃণমূলেও ক্রীড়াকে পেশা হিসেবে নিতে অনুপ্রেরণা জোগাবে।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় সুধীজন। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার মোট ছয়টি দল অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *