
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক সম্পন্ন হয়েছে। গত শনিবার (২ মে) কুষ্টিয়া জেলা শহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর সাইফুল ইসলাম সায়েম। জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় বৈঠকে জেলা শাখার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে আগামী ৭ মে (বৃহস্পতিবার) বাদ মাগরিব থেকে সারারাতব্যাপী একটি বিশেষ তালিম ও তারবিয়াত প্রোগ্রাম আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, এই তালিম ও তারবিয়াত প্রোগ্রামটি স্থানীয় দারুল আসফাক আল ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। কুষ্টিয়া জেলাকে ইসলামী আদর্শে উজ্জীবিত করার লক্ষ্যে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে এই কর্মসূচিকে সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল আলিম, অর্থ সম্পাদক আকরাম হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
