রবিবার, এপ্রিল ২৬

‎হরিরামপুরে তিন ফসলি জমির মাটি কাটায় মালিককে জরিমানা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||

‎মানিকগঞ্জের হরিরামপুরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে মো. এরশাদ আলী নামে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের শেখ গেন্দুর ছেলে।

রবিবার (‎২৬ এপ্রিল) চালা ইউনিয়নের দিয়াপাড় ফসলি জমিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

‎ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন।

‎স্থানীয় জানা যায়, দীর্ঘদিন যাবৎ এই জমির মালিকসহ স্থানীয় আরও কয়েকজন মিলে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিল। এ সংবাদ পেয়ে আজ রবববার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এতে সহযোগীরা পালিয়ে গেলেও আটক করা হয় জমির মালিককে। এ সময় অবৈধভাবে এস্কেভেটর দিয়ে মাটি উত্তোলনের অপরাধে জমির মালিক মো. এরশাদ আলীকে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে অপরাধীকে ৫০,০০০/- হাজার টাকা অর্থদন্ড প্রদানপূর্বক আদায় করা হয়।

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন জানান, মাটি ও বালু ব্যবস্থাপনা আইন -২০১০ (সংশোধিত আইন-২০২৩) অনুযায়ী জমির মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যহত থাকবে।

এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে হরিরামপুর থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *