
|| নিজস্ব প্রতিবেদক ||
কিশোরগঞ্জ জেলা সফর করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। রবিবার (১৯ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ঝটিকা সফর করেন।

সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞার নেতৃত্বে এই ঝটিকা সফরে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক এবং কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম রোকন।
সফরকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিশোরগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা বেলাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা ওয়াহীদুজ্জামান ও সাধারণ সম্পাদক মাওলানা মুহসিন উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার সাংগঠনিক কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং কাজকে আরও গতিশীল ও মজবুত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। কেন্দ্রীয় নেতাদের এই আকস্মিক সফর কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
