শনিবার, এপ্রিল ১৮

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ঝিনাইদহে ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বাদ জোহর জেলা আমীর জনাব আব্দুল বারী মিয়ার সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন। বৈঠকে জেলা শাখার নায়েবে আমীর খন্দকার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন সামদানী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা আল মুজাহিদসহ জেলা শাখার অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী এক মাসের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেন। বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে মাওলানা মুহাম্মদ রুহুল আমীন ঝিনাইদহ জেলার সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার তাগিদ দেন। তিনি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও বেগবান করার জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *