বৃহস্পতিবার, মার্চ ১৯

ওয়ালিদ হাসানের কথা ও নাদিম ভুঁইয়ার সুরে গাইলেন সাব্বির, সাগর, নাদিম ও রাব্বি

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||

রমজানের চার ধাপের চার গান, দোয়েল ওটিটিতে এক বিশেষ আয়োজন।
রমজানের আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ও উৎসবের আবহকে কেন্দ্র করে নির্মিত চারটি গান শিগগিরই প্রচারিত হতে যাচ্ছে দোয়েল ওটিটিতে। “রহমত”, “মাগফিরাত”, “নাজাত” এবং “তাকবিরে খুশির ঈদ” এই চারটি গান রমজানের চারটি ধাপকে আলাদা আলাদা আবেগ ও বার্তায় তুলে ধরেছে।

“রহমত” গানটি গেয়েছেন সাগর বাউল, যেখানে রমজানের প্রথম দশকের আল্লাহর অশেষ দয়া ও করুণার আবহ ফুটে উঠেছে। “মাগফিরাত” গেয়েছেন কামরুজ্জামান রাব্বি, যা আত্মসমালোচনা ও ক্ষমা প্রার্থনার গভীর অনুভূতিকে সামনে নিয়ে আসে। “নাজাত” গানটি গেয়েছেন নাদিম ভুঁইয়া এতে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি ও আত্মার পরিশুদ্ধির আকুতি। আর “তাকবিরে খুশির ঈদ” গানটি গেয়েছেন সাব্বির জামাল, যেখানে ঈদের আনন্দ, ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।

চারটি গানেরই কথা লিখেছেন ওয়ালিদ হাসান এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাদিম ভুঁইয়া। গীত ও সুরের সমন্বয়ে প্রতিটি গানই রমজানের আধ্যাত্মিক যাত্রাকে ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করেছে।

জানা গেছে, এই বিশেষ সংগীত আয়োজনটি দোয়েল ওটিটিতে প্রচারিত হবে এবং এর প্রযোজনায় রয়েছে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড। সংশ্লিষ্টরা আশা করছেন, ধর্মীয় অনুভূতি ও নান্দনিক সংগীতের সমন্বয়ে নির্মিত এই চারটি গান দর্শক-শ্রোতার মধ্যে আলাদা আবেদন তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *