বুধবার, মার্চ ১৮

চিলমারীতে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

চিলমারীতে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ অডিটরিয়ামে।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে দশটায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র, প্রাণিসম্পদ কর্মকর্তা, চিলমারী মডেল থানার ওসি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংবাদিক ও উপজেলা বিএনপির সদস্য বদরুদ্দোজা বুলু, বাবুল মন্ডল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় গণহত্যা ও স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে ও সাফল্য মন্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *