
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকেল ৫টায় নগরীর ২৬/১ শেরেবাংলা রোডস্থ সিয়াম কনফারেন্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে খুলনায় অনলাইন ও মাল্টিমিডিয়া মাধ্যমে কর্মরত ২৫ জন সংবাদকর্মীকে নতুন সদস্যপদ প্রদান করা হয়।
এছাড়া সভায় আসন্ন ঈদ উপলক্ষে ৬ সদস্যবিশিষ্ট ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান মুন্না।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ একরামুল হোসেন লিপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল হোসেন সজল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজীম আহমেদ এবং নির্বাহী সদস্য সোহেল মাহমুদ, হুমায়ুন কবীর, এস এম মাহবুবুর রহমান, আশাফুর রহমান কাজল ও ফেরদৌস ইসলাম প্রমুখ।
